News71.com
 Bangladesh
 19 Apr 21, 10:32 PM
 238           
 0
 19 Apr 21, 10:32 PM

মামুনুল হকের কর্মকাণ্ড দেশ ও ধর্মের জন্য হুমকি।। ড. হাছান মাহমুদ

মামুনুল হকের কর্মকাণ্ড দেশ ও ধর্মের জন্য হুমকি।। ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গ্রেপ্তার হওয়া হেফাজত নেতা মামুনুল হকের কর্মকাণ্ড দেশ, সমাজ ও ধর্মের জন্য হুমকি স্বরূপ। মন্ত্রী আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে মামুনুল হকের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, মামুনুল হক সম্প্রতি যেসব কর্মকাণ্ড করেছেন এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেগুলো দেশ, সমাজ, রাষ্ট্র এবং ইসলামের জন্য হুমকিস্বরূপ। আবার, মহানবী হযরত (সাঃ) কিভাবে ঠোঁট নাড়াতেন সেটিও মামুনুল হক অভিনয় করে দেখিয়েছে অর্থাৎ রাসুল (সাঃ)-কে ব্যঙ্গ করেছে। এ অধিকার তাকে কে দিয়েছে! এটা যদি অন্য কেউ করতো, তাকে মামুনুল হক আর তার বশংবদ হেফাজতের নেতারা কি করতেন!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন