News71.com
 Bangladesh
 19 Apr 21, 10:29 PM
 253           
 0
 19 Apr 21, 10:29 PM

ধামরাইয়ে চেকপোস্টে ভুয়া গোয়েন্দা কর্মকর্তা আটক।।

ধামরাইয়ে চেকপোস্টে ভুয়া গোয়েন্দা কর্মকর্তা আটক।।

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে পুলিশ চেকপোস্টে সোহেল সাদি (৪৩) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয় দেওয়া এক ভুয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল সাদি মানিকগঞ্জের সদর থানার সিদ্দিক নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর উম্মেহাতুল মোমিনুল মাদ্রাসার হাদিসের শিক্ষক হিসেবে কর্মরত। পুলিশ জানায়, রোববার বিকেলে বারবাড়িয়া চেকপোস্ট দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় পুলিশ তার গতিবিধি রোধ করলে তিনি নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আইডি কার্ড (০৭৩৩৯২) দেখান। কিন্তু আইডি যাচাই করে দেখা যায় এই বিভাগে এ নামে কেউ কর্মরত নেই। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে মামলা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন