News71.com
 Bangladesh
 19 Apr 21, 10:16 PM
 239           
 0
 19 Apr 21, 10:16 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮ জন।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮ জন।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫১,৩৫৮ পিস ইয়াবা, ৪২ গ্রাম হেরোইন ও ২০ কেজি ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন