News71.com
 Bangladesh
 19 Apr 21, 12:49 PM
 245           
 0
 19 Apr 21, 12:49 PM

ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে মামলা।।

ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে মামলা।।

নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, উসকানিমূলক এবং আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে মামলা করেছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন