
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিন রোববার (১৮ এপ্রিল) খুলনায় ৭৪ মামলায় ৫২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। খুলনা জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, দিনব্যাপী মোট ৬টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৪ মামলায় ৫২ হাজার ৯০০ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার, এপিবিএন ও র্যাব সদস্যরা।