News71.com
 Bangladesh
 18 Apr 21, 09:29 PM
 297           
 0
 18 Apr 21, 09:29 PM

বৈশ্বিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের।।

বৈশ্বিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের।।

নিউজ ডেস্কঃ বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৮ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

সরকার করোনা ও লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এরই ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন