
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় বেড ও আইসিইউ সুবিধা নিয়ে দেশজুড়ে হাহাকারের মধ্যে রোববার (১৮ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা ডেডিকেটেড হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতালটি উদ্বোধন করেন। সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হবে।
প্রাথমিকভাবে ৫০টি আইসিইউ, ৫০টি ইমারজেন্সি, ১৫০টি সাধারণ শয্যা এবং ১৩০ জন চিকিৎসক ও ৩০০ নার্স নিয়ে যাত্রা শুরু হলেও এক মাসের মধ্যে এটিকে এক হাজার শয্যায় নিয়ে যাওয়ার ইচ্ছা কর্তৃপক্ষের।