News71.com
 Bangladesh
 18 Apr 21, 02:53 PM
 300           
 0
 18 Apr 21, 02:53 PM

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত।।

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরীফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৮ এপ্রিল) সকালে সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ হোসেনের বাড়ি আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শরীফ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে শরীফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন