
নিউজ ডেস্কঃ শনিবার সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি না পাওয়ায় সিডিউল বিপর্যয় ঘটে। অর্ধেক ফ্লাইট বাতিলও হয়। তবে রোববার (১৮ এপ্রিল) বিশেষ সব ফ্লাইট সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে। কারণ সৌদি আরবে ফ্লাইট ল্যান্ডিং অনুমতি মিলেছে। সৌদি আরবের জেদ্দায় আগে থেকে অনুমোদন ছিল, কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন দরকার হয়। যা পরে মিলেছে।
ফলে রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার মধ্যে রিয়াদের উদ্দেশে বিশেষ ফ্লাইট রওনা দিয়েছে। এর পাশাপাশি ওমানের মাস্কাটে ও দুবাইয়ে রওনা হয়েছে বিশেষ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ মহাপরিচালক তাহেরা খন্দকার বলেন, দ্বিতীয় দিনে কোনো সমস্যা নেই।