News71.com
 Bangladesh
 18 Apr 21, 02:46 PM
 260           
 0
 18 Apr 21, 02:46 PM

একজোট হয়ে ভারত আবারও করোনা ভাইরাসকে হারাবে।। নরেন্দ্র মোদি

একজোট হয়ে ভারত আবারও করোনা ভাইরাসকে হারাবে।। নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত বছর একজোট হয়ে কোভিডকে হারিয়েছিল ভারত। এবার আবারও তাই করবে। করোনার ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে দেশটিতে নতুন করে লকডাউন দেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে মোদি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমেই কোভিডকে প্রতিহত করা সম্ভব।

এর আগে স্থানীয় সময় শনিবার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় কয়েকটি দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোদি। এ সময় তিনি কোভিড পরীক্ষা, সংক্রমিতের সংস্পর্শে আসা ব্যক্তিকে চিহ্নিত করা ও তাদের চিকিৎসার ওপর জোর দেন। একই সঙ্গে করোনা রোগীর জন্য আইসিইউ বেডের ব্যবস্থা, রেমডেসিভিরসহ অন্যান্য ওষুধের সরবরাহ ব্যবস্থাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন