
নিউজ ডেস্কঃ চলতি মাসে প্রায় প্রতিদিনই দেশের নানা অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। গত শুক্র ও শনিবারের মতো আজ রবিবারও (১৮ এপ্রিল) দেশের একাধিক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল শনিবার (১৭ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।