News71.com
 Bangladesh
 18 Apr 21, 11:31 AM
 225           
 0
 18 Apr 21, 11:31 AM

কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকি।। থানায় জিডি

কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকি।। থানায় জিডি

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার ছেলেসহ পরিবারকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে মেয়র কাদের মির্জার মুঠোফোনে এ হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় রাত সাড়ে ১১টায় একটি জিডি করেন।

জিডিতে মেয়র আবদুল কাদের মির্জা উল্লেখ করেন, শনিবার রাত ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নম্বর থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে আমাকে ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকসহ সপরিবারে হত্যার হুমকি দিয়েছে। জিডিতে তিনি আরও উল্লেখ করেন, বহিরাগত ও স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসীর যোগসাজশে পরিকল্পিতভাবে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এমতাবস্থায় বর্ণিত মোবাইলের কললিস্ট সংগ্রহক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জিডির বিষয় নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন