News71.com
 Bangladesh
 17 Apr 21, 10:55 PM
 260           
 0
 17 Apr 21, 10:55 PM

শতাধিক শ্রমিককে গন্তব্যে পৌঁছে দিল এলেঙ্গা হাইওয়ে পুলিশ।।

শতাধিক শ্রমিককে গন্তব্যে পৌঁছে দিল এলেঙ্গা হাইওয়ে পুলিশ।।

নিউজ ডেস্কঃ পাবনার শতাধিক ধান কাটার শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ও হবিগঞ্জ জেলায় পাঠালো টাঙ্গাইল মধুপুরে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি। শনিবার দুপুরে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বাস মালিক সমিতির মাধ্যমে দুটি বাসে করে তাদের গন্তব্যে পাঠানো হয়। এতে সার্বিক সহযোগিতা করেন গাজীপুর হাইওয়ে রিজিয়ন।

জানা যায়, শুক্রবার মধ্যরাতে পাবনা সদর ও সুজানগর উপজেলা থেকে দুটি ট্রাকে করে ঝুঁকি নিয়ে শতাধিক ধান কাটার শ্রমিক হবিগঞ্জের বানিয়াচং ও মুন্সিগঞ্জের শ্রীনগর যাচ্ছিল। সাড়ে ১২টার দিকে মধুপুর এলেঙ্গা হাইয়ে পুলিশ ফাঁড়ির চেকপোস্টে আসলে নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির স্বার্থে ট্রাক দুটি শ্রমিকসহ ফাঁড়ি হেফাজতে নেওয়া হয়। রাতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বাসে না পাঠাতে পেরে দুপুরে দুই বাসে করে মানবিক দিক বিবেচনা করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, করোনা মহামারিতে সরকারের নির্ধারিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দুটি ট্রাকে গাদাগাদি করে শতাধিক ধান কাটার শ্রমিক খুবই ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাচ্ছিল। এটি হাইওয়ে পুলিশের নজরে আসলে তাদেরকে আমাদের হেফাজতে রেখে মানবিক দিক বিবেচনা করে দুটি বাসের ব্যবস্থা করে গন্তব্য স্থলে পৌঁছে দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন