
নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটর সাইকেলটিকে অজ্ঞাত কোনো ট্রাক পেছন থেকে ধাক্কা দেওয়ায় তাদের মৃত্যু হয়েছে।