News71.com
 Bangladesh
 17 Apr 21, 10:51 PM
 248           
 0
 17 Apr 21, 10:51 PM

শিশুদের আম পাড়া নিয়ে ঝগড়ার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন।।

শিশুদের আম পাড়া নিয়ে ঝগড়ার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শিশুদের আম পাড়া নিয়ে ঝগড়ার জের ধরে লিটন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্যলালপুর গ্রামে শিশুরা একটি আম গাছ থেকে আম পাড়ছিল। এ নিয়ে গ্রামের মৃধাবাড়ি ও কাঞ্চুবাড়ির শিশুদের মধ্যে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে উভয় বাড়ির বড়রা এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে শনিবার (১৭ এপ্রিল) ভোরে সেহ‌রির পরপরই উভয় বাড়ির লোকজন দা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজন লিটনকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। কুলিয়ারচর থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন