News71.com
 Bangladesh
 17 Apr 21, 10:36 PM
 232           
 0
 17 Apr 21, 10:36 PM

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪৭৩ জনে, ১০১ জনের মৃত্যু

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪৭৩ জনে, ১০১ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ হাজার ৪৭৩ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়া আজ করোনায় আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

নতুন শনাক্ত ৩ হাজার ৪৭৩ জনকে নিয়ে দেশে মোট করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। ১৬ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল মিলেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ১০১ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ২৮৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন