News71.com
 Bangladesh
 17 Apr 21, 10:27 PM
 240           
 0
 17 Apr 21, 10:27 PM

আজও সারাদেশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস।।

আজও সারাদেশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস।।

নিউজ ডেস্কঃ চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি এলাকাজুড়ে কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে শুক্রবার (১৬ এপ্রিল) থেকে শনিবার (১৭ এপ্রিল) ভোররাত পর্যন্ত। এ সময় দেশের প্রায় অর্ধেক বা ১৯টি অঞ্চলে কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে। আজও সারাদেশে কালবৈশাখী হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন