News71.com
 Bangladesh
 17 Apr 21, 12:18 PM
 266           
 0
 17 Apr 21, 12:18 PM

সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে।। ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় প্রথমে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। এরপর দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন