News71.com
 Bangladesh
 17 Apr 21, 12:16 PM
 222           
 0
 17 Apr 21, 12:16 PM

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ নিহত।।

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ নিহত।।

নিউজ ডেস্কঃ শেরপুরের নকলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শারমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে হামলাকারী প্রতিপক্ষের তিন জনকে আটক করেছে নকলা থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- সুরুজ্জামান, মোজাম্মেল হক ও ফরিদা। শুক্রবার (১৬ এপ্রিল) ইফতারের আগে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শারমিন বারারচর এলাকার জহিরুল ইসলাম ওরফে রুবেল মিয়ার স্ত্রী। এ বিষয়ে নকলা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জহিরুল ইসলাম ওরফে রুবেল মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির বজলু, শুভা ও মিজান গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমি নিয়ে শেরপুর আদালতে তিনটি মামলা চলমান আছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন