News71.com
 Bangladesh
 17 Apr 21, 12:12 PM
 268           
 0
 17 Apr 21, 12:12 PM

বিখ্যাত অভিনেত্রী কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক।।

বিখ্যাত অভিনেত্রী কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক।।

নিউজ ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন