News71.com
 Bangladesh
 16 Apr 21, 09:48 AM
 232           
 0
 16 Apr 21, 09:48 AM

সিটি স্ক্যান শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া।।

সিটি স্ক্যান শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া।।

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে। এ জন্য গতকাল বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপির একাধিক নেতা জানান, গতকাল রাত ৯টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে প্রাইভেট কারে করে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন বিএনপি প্রধান। এরপর সেখানে তার সিটি স্ক্যান করানো হয়। হাসপাতাল থেকে রাত পৌনে ১১টার দিকে বাসায় ফেরেন তিনি। তবে সিটি স্ক্যানের প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে গতকাল বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে তার বাসায় যান চিকিৎসকরা। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুস শাকুর খান, খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন