
নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার সিটিস্ক্যান করানো হবে। আজ বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে ‘ফিরোজা’ থেকে বের হয় খালেদাকে বহনকারী গাড়ি।
বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে। খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল করোনা পজিটিভ আসে।