
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের বকসীপাড়া গ্রামে পুকুর থেকে মাটি উত্তোলনের সময় মানিক মিয়া (২৬) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে চাকিরপাশা ইউনিয়নের খুলিয়াটারি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জোতগোবর্ধন গ্রামের নুরুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার জন্য মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে রাস্তয় ওঠার সময় আকস্মিকভাবে ট্রাক্টরের দুই চাকা উপরে উঠে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।