News71.com
 Bangladesh
 15 Apr 21, 09:39 PM
 263           
 0
 15 Apr 21, 09:39 PM

স্থানীয় সরকার বিভাগের জন্য করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি হচ্ছে।।

স্থানীয় সরকার বিভাগের জন্য করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি হচ্ছে।।

নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলা ও উন্নয়ন কাজ চলমান রাখতে স্থানীয় সরকার বিভাগের অধীন সব প্রতিষ্ঠানের জন্য করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি নিঃশেষ হচ্ছে না বলে আভাস দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- সিটি কর্পোরেশন, এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ সব প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে একটি করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন