News71.com
 Bangladesh
 15 Apr 21, 09:36 PM
 230           
 0
 15 Apr 21, 09:36 PM

শিক্ষিতদের কৃষিতে আনতে প্রণোদনা দেওয়া হবে।। অর্থমন্ত্রী

শিক্ষিতদের কৃষিতে আনতে প্রণোদনা দেওয়া হবে।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষিতদের মধ্যে যারা কৃষি কাজে আসতে চায় আগামী বাজেটে প্রণোদনা দিয়ে তাদের উৎসাহিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে ভার্চ্যুয়ালি প্রাক-বাজেট আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, আমাদের বাজেটে অবশ্যই প্রাধান্য পাবে কৃষি খাত। কৃষি খাতের যে যে স্থানে হাত দেওয়া উচিত সেখানে সেখানে আমরা হাত দেবো। কৃষি আমাদের লাইফলাইন সুতরাং কৃষি খাতে যেসব পণ্য আছে সব ক্ষেত্রেই আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো। পাশাপাশি আমাদের শিক্ষিত তরুণ সমাজ যারা কৃষিতে আসতে চায় তাদের উৎসাহিত করার জন্য কিছু কিছু প্রণোদনা রেখে আমরা চেষ্টা করবো তাদের উৎসাহিত করার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন