News71.com
 Bangladesh
 15 Apr 21, 09:35 PM
 212           
 0
 15 Apr 21, 09:35 PM

পুত্রবধূ জোবাইদার তত্ত্বাবধানে চলছে খালেদার চিকিৎসা।।

পুত্রবধূ জোবাইদার তত্ত্বাবধানে চলছে খালেদার চিকিৎসা।।

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার চিকিৎসা চলছে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের স্ত্রী, পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে। বিএনপি নেত্রীর করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে জানান, এখন কোরআন তেলওয়াত, তাসবিহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার (খালেদা জিয়া)। তার অবস্থা স্থিতিশীল, ভালো ইমপ্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন