
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে পিকআপ ভর্তি আনারসের ভেতর থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর রাতে পৌর এলাকার মহিষাকুণ্ডু এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলী। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌর এলাকার মহিষাকুণ্ডুতে খাগড়াছড়ি থেকে একটি পিকআপে আনারসের মাঝে গাঁজা আনা হচ্ছে। এরপর পরিদর্শক (অপারেশন) আবুল খায়ের শেখের নেতৃত্বে এস আই ইউসুফ আলী এএস আই দেবাশীষসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পিকআপ থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে।