News71.com
 Bangladesh
 15 Apr 21, 12:49 PM
 257           
 0
 15 Apr 21, 12:49 PM

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে একজন নিহত।।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে একজন নিহত।।

নিউজ ডেস্কঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে হাবিবুর রহমান মোল্যা নামে এক মৌয়াল নিহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) সকালে গহিন সুন্দরবনের হোগলডুগরিতে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান মোল্যা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের আজিজ মোল্যার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কৈখালী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে গত ৩ এপ্রিল হাবিবুর ও তার বাবা আজিজ মোল্যাসহ কয়েকজনের একটি দল মধু আহরণের জন্য সুন্দরবনে যান। অন্যান্য দিনের মতো গতকাল বুধবার সকালে দলটি মধু আহরণ করতে সুন্দবনের হোগলডুগরি এলাকার বনে প্রবেশ করলে হঠাৎ একটি বাঘ হাবিবুরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বনের গভীরে টেনে নিয়ে যায়। এ সময় তার সঙ্গীরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে একপর্যায়ে বাঘটি হাবিবুরকে ছেড়ে পালিয়ে যায়। পরে সুন্দরবনের গহিন থেকে তার মরদেহ উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন অন্যরা। কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন