News71.com
 Bangladesh
 15 Apr 21, 12:44 PM
 214           
 0
 15 Apr 21, 12:44 PM

তিন বিভাগ ও দুই জেলায় কালবৈশাখীর আভাস।।

তিন বিভাগ ও দুই জেলায় কালবৈশাখীর আভাস।।

নিউজ ডেস্কঃ দেশের তিন বিভাগ ও দুই জেলার একাধিক স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার থাকতে পারে। একইসাথে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। বুধবার (১৪ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব গণমাধ্যমকে বলেন, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের চলমান দাবদাহ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদফতরের পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ১২ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন