News71.com
 Bangladesh
 15 Apr 21, 12:43 PM
 212           
 0
 15 Apr 21, 12:43 PM

আবদুল মতিন খসরুর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।। রাষ্ট্রপতি

আবদুল মতিন খসরুর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।। রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১৪ এপ্রিল) বঙ্গভবন প্রেস উইং জানায়, শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা বিচারে আবদুল মতিন খসরুর ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এছাড়া সংসদীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান দেশের সংসদীয় ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। রাষ্ট্রপতি মরহুম আবদুল মতিন খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বুধবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (৭১) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন