News71.com
 Bangladesh
 15 Apr 21, 12:43 PM
 219           
 0
 15 Apr 21, 12:43 PM

সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সিদ্ধিরগঞ্জে ৮০ প্রাইভেটকার আটক।।

সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সিদ্ধিরগঞ্জে ৮০ প্রাইভেটকার আটক।।

নিউজ ডেস্কঃ লকডাউনের প্রথম দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) রেজা মাসুম প্রধানের নেতৃত্বে এ কার্যক্রম চালানো হয়। এ বিষয়ে রেজা মাসুম জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভোর ৬টা থেকে শিমরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থান নেই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচলও বাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিলো প্রাইভেটকার। কোনো কারণ ছাড়াই অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন। এ সময় প্রায় ৮০টি প্রাইভেটকার আটক করা হয়। তিনি আরও জানান, শাস্তিস্বরূপ গাড়িগুলোকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়েছিলো। পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোনো জরিমানা করা হয়নি।

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন