News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:24 PM
 253           
 0
 14 Apr 21, 10:24 PM

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত গ্রেপ্তার।।

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করে। সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন