News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:24 PM
 268           
 0
 14 Apr 21, 10:24 PM

দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।।

দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।।

নিউজ ডেস্কঃ দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। করোনা পরিস্থিতিতে সবাইকে দেশ ও জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক'।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে সাকিব এখন ভারতে অবস্থান করছেন। কলকাতার হয়ে এ আসরে এর মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। দুটি ম্যাচেই বল হাতে ভালো করলেও ব্যাট হাতে এখনো সুবিধা করতে পারেননি সাকিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন