News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:23 PM
 259           
 0
 14 Apr 21, 10:23 PM

বিচার ব্যবস্থায় আবদুল মতিন খসরুর অবদান অসামান্য।। রওশন এরশাদ

বিচার ব্যবস্থায় আবদুল মতিন খসরুর অবদান অসামান্য।। রওশন এরশাদ

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

আজ বুধবার এক শোকবার্তায় রোশন এরশাদ বলেন, বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থাকে আমূল সংস্কার ও যুগোপযোগী করার ক্ষেত্রে আবদুল মতিন খসরুর অসামান্য অবদান রয়েছে। নিরহংকারী, সদালোপী আবদুল মতিন খসরু জনগণের ভালবাসায় সিক্ত হয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মতিন খসরু দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। বিরোধীদলীয় নেতা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরু মহান মুক্তিযুদ্ধে অপরিসীম অবদান রেখেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। যা সহজে পূরণ হবার নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন