
নিউজ ডেস্কঃ মহামারী করোনাকালীন কাজের গতি বৃদ্ধি করতে ফরিদপুরের ৯টি উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ডিসি অফিস চত্বরে ফরিদপুর সদর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আসলাম মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
প্রধান অতিথি অতুল সরকার বলেন, গ্রাম পুলিশ সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের চলাচল ও কাজে গতি বৃদ্ধি করতে জেলার ৮০০ গ্রাম পুলিশকে সাইকেল ও পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম দেওয়া হচ্ছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলার ইউএনও মো. মাসুম রেজা প্রমুখ।