News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:22 PM
 223           
 0
 14 Apr 21, 10:22 PM

আবদুল মতিন খসরুর মৃত্যুতে আমি প্রিয় বন্ধুকে হারালাম।। জাফরুল্লাহ

আবদুল মতিন খসরুর মৃত্যুতে আমি প্রিয় বন্ধুকে হারালাম।। জাফরুল্লাহ

নিউজ ডেস্কঃ সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোট আইনজীবী সমিতির সভাপতি, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বুধবার শোক বার্তায় ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন, আবদুল মতিন খসরু আইন পেশায় ও আইনজীবীদের নেতৃত্বদানে অসামান্য অবদান এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আমি একজন প্রিয় বন্ধুকে হারালাম আর দেশ একজন অভিজ্ঞ আইনবিদ, প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তিনি ছিলেন মানবিক, সদা হাস্যউজ্জ্বল ও মহৎ মনের অধিকারী। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন