News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:22 PM
 210           
 0
 14 Apr 21, 10:22 PM

অধ্যাপক শামসুজ্জামানের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিনের শোক।।

অধ্যাপক শামসুজ্জামানের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিনের শোক।।

নিউজ ডেস্কঃ বিশিষ্ট ফোকলোরবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। আজ বুধবার এক শোকবার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক শামসুজ্জামান খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন