
নিউজ ডেস্কঃ এবারও যশোরের মণিরামপুরে গিট ব্লাস্টের আক্রমণে স্বপ্ন ভেঙেছে বোরো চাষিদের। ধান পাকার আগ মুহূর্তে ক্ষেতে ব্লাস্ট দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বহু চাষি। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন ব্রি-২৮ ও মিনিকেট জাতের ধান চাষিরা। ধানে গোলা ভরার স্বপ্ন ফিকে হয়েছে তাদের। নানা প্রকার বিষ প্রয়োগ করেও প্রতিকার মিলছে না কৃষকদরে। উপায়ন্তর না পেয়ে কাঁচা ধান কেটে ফেলতে বাধ্য হচ্ছেন তারা।
উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, মণিরামপুরে এবার ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তার মধ্যে গরম হাওয়ায় আট হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এ ছাড়া এবার ধানের বাম্পার ফলন হয়েছে।
রোহিতা ইউনিয়ন কৃষি কর্মকর্তা তুহিন বিশ্বাস বলেন, এবার আমার এলাকায় ব্লাস্ট নেই। আমি সবসময় মাঠে থাকি। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিই। কোনো কৃষক ফসলের সমস্যা নিয়ে যদি না জানায় তাহলে সে দোষতো আমার না!