News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:18 PM
 222           
 0
 14 Apr 21, 10:18 PM

আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের।।

আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের।।

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেছেন, নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিষয়টি স্পষ্ট এবং তখনকার পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বিভিন্ন চিত্র প্রকাশিত হয়েছিল।’ মঙ্গলবার রাতে ইউরোপ সফর থেকে দেশে ফিরে আজ বুধবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে অত্যন্ত সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. হাছান। এ সময় পবিত্র রমজান ও বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে তিনি নতুন বছরে দেশ ও সমগ্র বিশ্বের করোনামুক্তি কামনা করেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্যাতনের মাধ্যমে মওলানা শফীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ড. হাছান বলেন, হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতা শতবর্ষী মওলানা শফীর চরম অসুস্থতাকালে তার কক্ষ ভাঙচুর করা, হাসপাতালে নেবার পথে এক ঘণ্টা গাড়ি আটকে রাখা, অক্সিজেন টিউব খুলে নেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা -এর সবই সবাই দেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন