
নিউজ ডেস্কঃ সাবেক আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ বুধবার এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, এই প্রথিতযশা আইনজীবীর সঙ্গে আমার দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। প্রধান বিচারপতি মরহুম আবদুল মতিন খসরুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।