News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:04 PM
 241           
 0
 14 Apr 21, 10:04 PM

সর্বাত্মক লকডাউনে পুলিশকে কঠোর হতে বললেন আইজিপি ড. বেনজীর আহমেদ।।

সর্বাত্মক লকডাউনে পুলিশকে কঠোর হতে বললেন আইজিপি ড. বেনজীর আহমেদ।।

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে নির্দেশিত বিধি-নিষেধ প্রতিপালনে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। মঙ্গলবার করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধ এবং পবিত্র রমজান উপলক্ষে সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকতর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা।

আইজিপি বলেন, সরকারি বিধি-নিষেধ চলাকালে বিনাপ্রয়োজনে কেউ ঘরের বাইরে যাবেন না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে পুলিশের মুভমেন্ট পাস নিয়ে চলাচল করবেন। জরুরি কাজে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, খাদ্যপণ্য, ওষুধ, উৎপাদন সামগ্রী ও অন্যান্য জরুরি সেবার যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে। ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সঙ্গে সরকারি বিধি-নিষেধ প্রতিপালন করতে হবে। তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে জুমা ও ওয়াক্তের নামাজের সময় মসজিদের ভেতরে বা বাইরে কোনো জমায়েত এবং ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। রমজান উপলক্ষে নিষিদ্ধ জঙ্গি সংগঠনসমূহের ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর পোস্টার ও লিফলেট বিতরণ কার্যক্রম প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন