News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:02 PM
 223           
 0
 14 Apr 21, 10:02 PM

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান আর নেই।।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান আর নেই।।

নিউজ ডেস্কঃ বিশিষ্ট ফোকলোরবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

শামসুজ্জামান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। কয়েক দিন আগে করোনা পজিটিভ হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় অধ্যাপক শামসুজ্জামান খানকে। অবস্থার অবনতি হলে গত সোমবার (১২ এপ্রিল) তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন