News71.com
 Bangladesh
 14 Apr 21, 04:01 PM
 274           
 0
 14 Apr 21, 04:01 PM

পাটুরিয়ায় জরুরি সেবাদানকারী গাড়ি ছাড়া সব যানবাহন পারাপার বন্ধ।।

পাটুরিয়ায় জরুরি সেবাদানকারী গাড়ি ছাড়া সব যানবাহন পারাপার বন্ধ।।

নিউজ ডেস্কঃ জরুরি সেবাদানকারী যানবাহন ছাড়া সব রকম সাধারণ পণ্য ও যাত্রীবাহী পরিবহন পারাপার বন্ধ রেখেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো। বুধবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল। তবে জরুরি ভিত্তিতে চলাচলকারী গাড়ি যেমন-ওষুধের গাড়ি, লাশবাহী গাড়িগুলোকে পার করা হচ্ছে।

এছাড়া সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রয়েছে। পাটুরিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট গোলজার বলেন, ভোরের দিকে কয়েকটি ফেরিতে করে যানবাহন পার করা হলেও সকাল ৬টা থেকে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রয়েছে। ট্রাফিকের পাশাপাশি ঘাট এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন