News71.com
 Bangladesh
 14 Apr 21, 04:01 PM
 273           
 0
 14 Apr 21, 04:01 PM

চাঁদার দাবিতে রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে হামলা।। আটক ৩ হামলাকারী

চাঁদার দাবিতে রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে হামলা।। আটক ৩ হামলাকারী

নিউজ ডেস্কঃ পিরোজপুরে চাঁদার দাবিতে রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে পৌরসভার মণ্ডলপাড়া এলাকার রতন মিস্ত্রীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল হামলার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় হামলাকারী জাকারিয়া, প্রিন্স ও সাব্বির নামের তিন জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সিসি টিভির ফুটেজ থেকে হামলাকারীদের শনাক্ত করে বাকিদের আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন