News71.com
 Bangladesh
 14 Apr 21, 03:59 PM
 272           
 0
 14 Apr 21, 03:59 PM

প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় ঢাবির চারুকলায় নববর্ষ উদযাপন।।

প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় ঢাবির চারুকলায় নববর্ষ উদযাপন।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রতিবছরই পহেলা বৈশাখে জাকজমকপূর্ণ ভাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হলেও করোনা মহামারির কারণে এবার সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে তা উদযাপিত হয়েছে। এবার চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক নিয়ে অনুষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্তভাবে প্রতীকী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতীকী এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এতে আরও অংশগ্রহণ করেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়াসহ চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন