News71.com
 Bangladesh
 14 Apr 21, 10:01 AM
 230           
 0
 14 Apr 21, 10:01 AM

হেফাজতের সহ-প্রচার সম্পাদক গ্রেফতার।।

হেফাজতের সহ-প্রচার সম্পাদক গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি সরিফউল্লাহ্কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি সরিফউল্লাহ্।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন