
নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে নকল সিগারেটের ৩২ হাজার প্যাকেট ও ৩৭ হাজার লেভেল উদ্ধার করেছে র্যাব-১২ কম্পানির সদস্যরা। এ ঘটনায় ওই কম্পানির ভ্যাট সহকারী মিঠু মোহন্তসহ ছয় কর্মচারীকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার সাবেক সাথী সিনেমা হলে এ অভিযান চালানো হয়। অভিযানে এসএম টোবাকোর নকল সিগারেট ও লেবেল জব্দ করা হয়।
র্যাব জানায়, এসএম টোবাকোর মালিকের নাম সুরাইয়া সরকার। প্রাথমিকভাবে অভিযানে সেনের গোল্ড সিগারেটের ৩৭ হাজার নকল লেবেল ও ৩২ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। অভিযানে ওই কম্পানির ভ্যাট সহকারী মিঠু চন্দ্র মোহন্তসহ ৬ কর্মচারীকে প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার (জ্যেষ্ঠ পুলিশ সুপার) সজল কুমার সরকার বলেন, 'কর ফাঁকি দিয়ে সিগারেট তৈরি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও লেবেল জব্দ করা হয়। তদন্ত সাপেক্ষে ওই কম্পানি বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'