
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে গভীর ও বিস্তৃত বলে অভিহিত করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। প্রয়াত প্রিন্স ফিলিপের গড়া দৃঢ় বন্ধুত্বের চেতনায় যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও তিনি জানান। ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘এ সময় শোক ও সমর্থনের বার্তা পাঠানোয় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য, গত শুক্রবার বাকিংহাম প্রসাদ এডিনবরার ডিউক প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করে। ব্রিটিশ হাইকমিশন জানায়, আগামী ১৭ এপ্রিল যুক্তরাজ্য সময় বিকাল তিনটায় উইন্ডসরের সেন্ট জর্জের গির্জায় প্রয়াত প্রিন্স ফিলিপের শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।