News71.com
 Bangladesh
 14 Apr 21, 09:00 AM
 224           
 0
 14 Apr 21, 09:00 AM

পণ্য ও পার্সেল পরিবহনে ৬ রুটে চলবে ৮টি বিশেষ ট্রেন।।

পণ্য ও পার্সেল পরিবহনে ৬ রুটে চলবে ৮টি বিশেষ ট্রেন।।

নিউজ ডেস্কঃ বুধবার (১৪ এপ্রিল) থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ৬টি রুটে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চালু করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান। রেলমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও মালামাল পরিবহনের সুবিধার্থে বুধবার থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামসহ ৬টি রুটে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। এসকল রুটে পার্সেল ট্রেন চালু হলে ট্রাকের বিকল্প হিসেবে ট্রেনে কৃষিপণ্য পরিবহন করতে পারবেন কৃষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন