News71.com
 Bangladesh
 14 Apr 21, 09:00 AM
 233           
 0
 14 Apr 21, 09:00 AM

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন।। ন্যাপ

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন।। ন্যাপ

নিউজ ডেস্কঃ পবিত্র মাহে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার ও ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। মঙ্গলবার (১৩ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এ আহ্বান জানান।

তারা বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মহান বারতা নিয়ে বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। আর এবার মাহে রমজানের শুরুতেই করোনা সঙ্কট মোকাবিলায় শুরু হচ্ছে লকডাউন। যার ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের বেহাল দশা শুরু হয়েছে। এমন অবস্থায় রমজান মাসের সিয়াম-সাধনা সুষ্ঠু, সুন্দর ও পবিত্রতার সঙ্গে পালন করতে প্রতিদিনের খাবার-দাবার ও বাজারের দ্রব্যসামগ্রীর সহজলভ্যতা যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, এ বিষয়গুলো সরকারসহ সবাইকে গুরুত্বের সঙ্গে ভাবা একান্ত আবশ্যক। ইতোমধ্যে করোনা সঙ্কটের মধ্যেই রমজান মাস শুরুর আড়েই চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন